প্রকাশিত: ২০/০৫/২০১৬ ৭:৫৬ এএম

upউখিয়া নিউজ ডটকম::

উখিয়ার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩৪১জন প্রার্থীদের ১জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ২০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ শুক্রবার ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিলকারী রহমত উল্লাহ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও জালিয়াপালং ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্যপদে ১নং ও ৩নং ওয়ার্ড থেকে একজন করে, সাধারণ সদস্য পদে ৪নং ও ৮নং ওয়ার্ড থেকে ২ জন করে, রত্নাপালং ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩নং ওয়ার্ড থেকে একজন, সাধারণ সদস্য পদে ৫,৬ ও ৮ নং ওয়ার্ড থেকে একজন করে, হলদিয়াপালং ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪ ও ৮ নং ওয়ার্ড এ একজন করে এবং ৫নং ওয়ার্ডে দুইজন প্রার্থী, ৪নং রাজাপালং ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩নং ওয়ার্ডে একজন, সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ডে একজন এবং পালংখালী ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫নং ওয়ার্ডে একজন ও ৮নং ওয়ার্ডে দু’জন সহ মোট ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে বলে উপজেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোঃ নুুরুল ইসলাম জানিয়েছেন।
তিনি আরো জানান, আজ শুক্রবার বিদ্যমান প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৩ প্রার্থী ও সাধারণ সদস্য পদে ২৩৩ জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু হবে ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer