উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ৯:০৮ এএম

“জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিনগুলো সম্ভবনার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়ার আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল, ইন্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আক্কাস আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল হোসেন সিরাজী প্রধান শিক্ষক উখিয়া বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোজাফফর আহমদ সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কক্সবাজার সরকারি কলেজে, আফরোজা তন্বী প্রভাষক জেনেটিক্স সাইন্স এন্ড বায়োটেকনোলজি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মামুন উদ্দিন জুয়েল প্রভাষক বাংলা বিভাগ কক্সবাজার সরকারি কলেজ, এস.এম কামাল উদ্দিন সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কক্সবাজার জেলা, এডভোকেট এম.এ মালেক বিশিষ্ট সমাজ সেবক পালংখালী ইউনিয়ন পরিষদ, মাস্টার মুজিবুল হক সিনিয়র শিক্ষক নয়াবাজার উচ্চ বিদ্যালয় টেকনাফ সহ প্রমূখ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দশবছর পর হয়তো বা তোমরা রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে উন্নত ও কল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে সীমান্ত জনপদ উখিয়ার পরিচয় তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক অনেক স্বপ্ন নিয়ে তোমাদের এতটুকু নিয়ে এসেছেন, বাকি পথ টুকু ধারাবাহিক সফলতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। মহান রাব্বুল আলামিন তোমাদের সহায় হউক। যে কোন প্রয়োজনে আমি সরোয়ার জাহান চৌধুরী তোমাদের পাশে আছি।
প্রসঙ্গত. পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়া এবছর ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। অর্থাৎ ২০২০ সাল থেকে এখন অব্দি সর্বমোট ১৬৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে তারা

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...