আবদুল্লাহ আল আজিজ
প্রকাশিত: ২৬/১১/২০২৩ ৯:৪৪ এএম

কক্সবাজারের উখিয়ার রুমঁখা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩শ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় মাদক বিক্রির নগদ ৯০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট জব্দ করা হয়।

আটককৃত নারী হলেন, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমঁখা নাপিত পাড়ার সজীব ধরের স্ত্রী যমুনা ধর (৪৮)।

২৪ নভেম্বর(শুক্রবার)রাতে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা নাপিত পাড়া নিরন্দ্ররের বাড়ীতে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মহিলা নিজেকে মাদকদ্রব্য ইয়াবার পাইকারী বিক্রেতা বলে স্বীকার করেন। সে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাইকারী দামে মাদক সরবরাহ করে আসছিল।

ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer