উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৩/২০২৫ ৪:৩৩ এএম

উখিয়ায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাকিম আলি মাতবর পাড়ার কলিম উল্লাহ প্রকাশ কালা মিয়ার বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের মতে ফায়ার সার্ভিস আসার আগেই বাড়িটি পুড়ে যায়।
রত্না পালং ইউনিয়নের মেম্বার ডাক্তার মোকতার আহমেদ বলেন, দিন মজুর কলিম উল্লাহর বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে। পুরো পরিবারের সদস্যরা খোলা আকাশে মানবতার জীবন যাপন করছে। এতে কমপক্ষে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কলিম উল্লাহ অভিযোগ করে জানান, প্রতিহিংসা পরায়ন হয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...