উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০৭/২০২৩ ৯:৫২ এএম

বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘঠণার প্রতিবাদে সারাদেশে ডাকা আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিলটি উখিয়া শহরের আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি,জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. রণজিৎ দাশ সহ উপজেলার নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...