ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৫/২০২৬ ১১:৫০ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আজ থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশে নির্ধারিত স্থানে ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে নির্ধারিত পরিমাণ পণ্য সরবরাহ থাকবে এবং ক্রেতারা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতে পারবেন। সরকারি নির্দেশনায় টিসিবির পরিবেশক ও কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে।

টিসিবির নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

টিসিবি জানায়, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer