ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ১০:২৬ এএম




ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আরও ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৩০০ জনে পৌঁছে গেছে।

শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।



বার্তা সংস্থাটি জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ২৭৭ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।



মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মী ও উদ্ধার কর্মীরা গত ২৪ ঘণ্টায় গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছেন এবং তিনিও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন।

এছাড়া, ইসরায়েলি আক্রমণে আরও ৭০ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৯৫ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।



জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া উপত্যকাটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer