প্রকাশিত: ২৫/০৬/২০১৭ ১:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

কক্সবাজার সদরের ঈদগাঁও ডুলাফকির মাজার সংলগ্ন মসজিদের পুকুরে সহোদরসহ তিন জনের করুণ মৃত্যু হয়েছে।

তারা হলো- ওই এলাকার আবদুস সমদের স্কুল পড়ুয়া ছেলে তুহিন ও আবদুল্লাহ এবং আবু তাহের এর ছেলে মুবিন।

আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জাল টেনে প্রায় এক ঘন্টা পর তিনজনের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সমাজসেবক হেলাল উদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ  জানান, সকালে ৫ জন মিলে পুকুরে বাঁশের ভেলা করে খেলছিল। সেখান থেকে ৩ জন পড়ে যায়। পরে তারা স্বজনদের খবর দেয়।

খবর পেয়ে এলাকাবাসী পুকুরে জাল টেনে অনেক ক্ষণ পর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

ইতোমধ্যে ফায়ার সার্ভিসদল কক্সবাজার থেকে ঘটনাস্থলে পৌঁছে। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer