প্রকাশিত: ২৯/১২/২০১৬ ৯:৩৪ পিএম

অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে গ্রাহকের কাছে এখন থেকে পণ্য পৌঁছে দেবে ডাক বিভাগ। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, এতে গ্রাহকরা যেমন কম খরচে আরও উন্নত সেবা পাবে, তেমনি পাল্টে যাবে পোস্ট অফিসের চেহারাও। এই খাত হবে পোস্ট অফিসের আয়ের অন্যতম উৎস।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ পোস্ট বক্স (জি পি ও) এর সদরদপ্তরে পোস্ট ই-কমার্স সেবার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। তারানা বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলাম ই-কমার্স হবে ডাক বিভাগের আয়ের প্রধান খাত। কারণ আমাদের চেয়ে ডাক বিভাগের চেয়ে দ্রুত কেউই কাজ করতে পারবে না। আমাদের পোস্ট অফিসের যে নয় হাজার ৮৮৬ টি শাখা অলরেডি প্রস্তুত হয়েই আছে। এগুলো দিয়েই অনেক ভালো সেবা দেওয়া সম্ভব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পোস্ট অফিসগুলোর অপটিমাম ইউটিলাইজেশন হলে আমরা অনেক এগিয়ে যাবো। আমাদের গ্রামে যে ১১ কোটি জনসংখ্যা আছে তাদেরকে আমরা এ পোস্ট অফিসের মাধ্যমে সেবা দিতে পারি।’

তারানা হালিম বলেন, ঢাকা শহের মোট ১১টি পয়েন্টে এ সার্ভিস দেওয়া হবে। জিপিও ঢাকা, শান্তিনগর, গুলশান, বনানী, মোহাম্মাদপুর, মিরপুর, নিউমার্কেট, উত্তরা এবং তেজগাঁও পয়েন্টে এ সার্ভিস দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা স্বপ্ন দেখছি যে একদিন অ্যামাজান আলিবাবার চেয়েও আমরা এগিয়ে যাবো সেই আশা রাখি।’

ডাক বিভাগের মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা বলেন, ‘অনেক চড়াই উতরাই পেরিয়ে ডাক বিভাগ আজ নতুন দ্বার উদ্মোচন করতে যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের টার্গেট ছিলো ডিসেম্বর মাসের মধ্যেই ডাক বিভাগে ই-কমার্সের পণ্য ডেলিভারি সেবা চালু করা। আজ এই সেবার উদ্ভোধনের মাধ্যমে আমাদের লক্ষ্য পূরণ হলো। ২০১০ সালে ডাকা বিভাগ প্রথম মোবাইল মানি অর্ডার সেবা চালু করে। শিগগির বিভিন্ন দোকান এবং সেন্টারে এজেন্সি দেওয়া হবে।’

ডাক বিভাগের মহাপরিচালক জানান, এই সেবা দিতে নতুন গাড়িও কিনবে তার সংস্থা।

ই-ক্যাবের উপদেষ্টা শমী কায়সার, সভাপতি রাজীব আহমেদ, ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) শুধাংশু শেখর ভদ্র প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...