প্রকাশিত: ১১/১১/২০১৯ ৬:৪৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার একটি মাদক মামলায় আওলাদ হোসেন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি আওলাদ হোসেন সোনারগাঁও থানার শেখ কান্দি এলাকার মো. জাকারিয়ার ছেলে। সে বর্তমানে পলাতক রয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় দেন। এই সময় মামলার অপর আসামি আব্দুল জলিল (৩৫)কে বেকসুর খালাস প্রদান করা হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করেন। মামলার এজাহার সূত্রে তিনি বলেন, ‘২০১৫ সালের একটি চেকপোস্টে ১১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন আওলাদ হোসেন। এসময় পালিয়ে যায় তার সহকারী। সে ঘটনায় র‍্যাব-১১ এর ডিএডি মো. আব্দুল্লাহ খান বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...
Single Page Footer