প্রকাশিত: ২৮/০৬/২০১৭ ১:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফ থেকে ১০ হাজার ইয়াবাসহ শাহাবুদ্দীন (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার রাত পৌনে ২টার দিকে হ্নীলা ইউপির জাদিমোরা এলাকার নাফ নদীর তীর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি কর্মকর্তারা।

আটক শাহাবুদ্দীন হোয়াইক্যং ইউপির নয়াপাড়া এলাকার মৃত মীর কাশেম আলীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম বিবার্তাকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান ওই জায়গা দিয়ে প্রবেশ করবে- এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি টহল দল শাহাবুদ্দীনকে আটক করে। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

আটক শাহাবুদ্দীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer