প্রকাশিত: ১৮/১০/২০১৮ ১০:২০ এএম

কুমিল্লা – কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ মিনুয়ারা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দুপুরে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মিনুয়ারা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কল্যাণপাড়া গ্রামের উসান আহাম্মদের স্ত্রী।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ওসি মাহাবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হাইওয়ে থানা পুলিশের এসআই মেহেদী হাসান ও এসআই একলাছুর রহমান মহাসড়কের ময়নামতি-কালাকচুয়া এলাকার মদিনা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেন। এসময় ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই নারীর ব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer