প্রকাশিত: ১৩/০৮/২০১৮ ৫:২৪ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৭ পিএম

সংবাদদাতাঃ
টেকনাফে ৩৮০০ ইয়াবাসহ আব্দুস সালাম (৩৯) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

১৩ আগষ্ট সকালে টেকনাফের হ্নীলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুস সালাম হ্নীলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফুলের ডেইল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, টেকনাফ সার্কেল পরিদর্শক মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আব্দুস সালাম একজন পরিচিত মাদক পাচারকারী।

দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।

তিনি বলেন, এ ঘটনায় টেকনাফ সার্কেল উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে আটক আব্দুস সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...