প্রকাশিত: ২২/০২/২০১৭ ৩:৩৩ পিএম , আপডেট: ২২/০২/২০১৭ ৪:০০ পিএম

নিউজ ডেস্ক ::
পার্সেল করে পাচারের সময় কক্সবাজার শহরে এসএ পরিবহন কাউন্টার থেকে ইয়াবাসহ রহিমা বেগম উরফে মংকুনি (২২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ তাকে আটক করেন। তার কাছ থেকে ১৬’শ ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্সেলের আড়ালে ইয়াবা পাচারে শহরের হলিডে মোড়স্থ এস এ পরিবহনের কাউন্টার থেকে ওই নারীকে আটক করা হয়। ক্যালসিয়ামের প্যাকেটে বিশেষভাবে মোড়ানো অবস্থা থেকে ১৬’শ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক ওই নারী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের মেয়ে। সে শহরের টেকপাড়া এলাকায় চাচা আব্দুল মালেকের বাসায় থাকত।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘প্রাথমিক স্বীকার উক্তিতে ওই ইয়াবা গুলো সে তাঁর চাচা আব্দুল মালেকের বলে স্বীকার করেছে। সে ও তার চাচার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে। আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer