প্রকাশিত: ২১/০৮/২০১৭ ৬:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
নীলফামারীর সৈয়দপুরে সোমবার সকালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লুৎফর রহমান ওসি ওরফে রাজুকে (৪২) আটক করেছে পুলিশ। এর আগেও ওই ভুয়া ওসিকে মাদকসহ পুলিশ আটক করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ শহরের অদূরে কামারপুকুর ইউনিয়নের বকসাপাড়া মোড়ে মাদক বিক্রির সময় ওসি পরিচয় দানকারী ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১০ হাজার টাকা।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মাদক ব্যবসায়ী রংপুর, দিনাজপুর, পার্বতীপুর প্রভৃতি স্থানে মাদকের ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer