প্রকাশিত: ০৪/০৯/২০১৯ ৫:৫৯ পিএম

চট্টগ্রাম: প্রাইভেট কারে একটি মানবাধিকার সংগঠনের লোগোযুক্ত স্টিকার লাগিয়ে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় এক ‘মানবাধিকার সংগঠনের সভাপতি’ ও তার গাড়ি চালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে ৬০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলা এলাকার শফি উদ্দিনের ছেলে মো. নাছিবুর রহমান প্রকাশ নাছিব (৪২) ও পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া এলাকার মো. আলমগীরের ছেলে মো. রাশেদ (২৭)।

এদের মধ্যে নাছিবুর রহমান প্রকাশ নাছিব নিজেকে সোসাইটি ফর এস্টাবলিমমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন অব হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের ঢাকার সভাপতি পরিচয় দিয়েছেন এবং মো. রাশেদ তার প্রাইভেট কারের চালক।

….র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলানিউজকে জানান, প্রাইভেট কারে সোসাইটি ফর এস্টাবলিমমেন্ট অ্যান্ড ইমপ্লিমেনটেশন অব হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার সংগঠনের লোগোযুক্ত স্টিকার লাগিয়ে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় সংগঠনটির ঢাকার সভাপতি নাছিবুর রহমান প্রকাশ নাছিব ও তার গাড়ি চালক রাশেদকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মো. মাশকুর রহমান জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল তারা। এর আগেও একই কায়দায় আরও দুইবার কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে গিয়েছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

সোসাইটি ফর এস্টাবলিমমেন্ট অ্যান্ড ইম্পিমেনটেশন অব হিউম্যান রাইটস নামের মানবাধিকার সংগঠনের আড়ালে নাছিবুর রহমান প্রকাশ নাছিব ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে জানান র‌্যাব কর্মকর্তা মো. মাশকুর রহমান।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer