ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৯/২০২২ ৯:৪০ এএম

নাটোরে জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ইজিবাইক চালক রায়হান শাহ। গুরুদাসপুর উপজেলা সদরের বাসিন্দা রায়হান বুধবার নাটোরের নির্বাচন কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান প্রশাসক সাজেদুর রহমান খান ও জাতীয় পার্টির (জি এম কাদের) নূরন্নবী মৃধার সঙ্গে চেয়ারম্যান পদে লড়বেন। বৃহস্পতিবার এ দু’জন মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা পরিষদ চেয়ারম্যান পদে তিনজনের মধ্যে ইজিবাইক চালক রায়হানের প্রার্থী হওয়া নিয়ে জোর আলোচনা চলছে। রায়হান বলেন, তিনি পেশায় ইজিবাইক চালক। কৃষিকাজও করেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। স্ত্রীকে নিয়ে ভালোভাবেই দিন কাটে তাঁর।
রায়হান বলেন, তিনি স্বপ্ন দেখতেন জনপ্রতিনিধি হয়ে কাজ করার। সেই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে জেলা পরিষদ নির্বাচন। এ কারণে তিনি প্রার্থী হয়েছেন। তিনি জেলার ৫২টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ভোট চাইবেন। ৮০৬ জন ভোটারের কাছে তাঁকে যেতে হবে। সেই প্রস্তুতি নিয়েই তিনি ভোটে নেমেছেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি নেই বলেও জানান।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...