প্রকাশিত: ২৯/০৪/২০১৭ ৭:৫০ পিএম

নিউজ ডেস্ক::
ক্ষমতার অপব্যবহার না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা হারালে দলের অনেক নেতাকর্মীকে টাকা-পয়সা নিয়ে পালাতে হবে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় দলের সাধারণ সম্পাদক এই মন্তব্য করেন।

নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু অনুরোধ করি, ক্ষমতার অপব্যবহার করবেন না। এটা ভালো নয়। টাকা-পয়সা বেশি দিন থাকবে না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা-পয়সা নিয়ে পালাতে হবে। কী, সেটা কি ভাবেন না?’
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কৌশল, অপকৌশল যতই করুন, এতদিনে প্রমাণ হয়ে গেছে, শেখ হাসিনা কৌশলের কাছে … রাজনীতির দাবা খেলায় আপনারা হেরে গেছেন। ইনশাল্লাহ আগামী দিনেও মিথ্যাচার করে জিততে পারবেন না।’
‘চট্টগ্রাম দুর্ভেদ্য আন্দোলনের ঘাঁটি’
প্রতিনিধি সভায় দেওয়া বক্তব্যে চট্টগ্রামকে দুর্ভেদ্য আন্দোলনের ঘাঁটি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই মহানগর আওয়ামী লীগে আর কোনো বিভেদ ও কোন্দ্বল দেখতে চান না তিনি। এ সময় তৃণমূলে ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের সমর্থকদের মধ্যকার কোন্দ্বল মিটিয়ে ফেলায় অভিনন্দন জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আপনারা অসাধ্য সাধন করেছেন।’
‘চট্টগ্রাম ভালো থাকলে, আমরা ভালো থাকি। চট্টগ্রাম ঐক্যবদ্ধ থাকলে সারা দেশ ঐক্যবদ্ধ থাকার চিন্তা করে। আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হলে রক্ষার কেউ থাকবে না’, যোগ করেন ওবায়দুল কাদের।
সভায় ৪১টি ওয়ার্ডের সভাপতি তাঁদের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভা পরিচালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম-হানিফ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...