উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১০/২০২২ ৬:৩২ এএম

আওয়ামী লীগের ২২তম সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সভা হয়।

ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর হবে। গণভবনের গেটে এক দিনেই সম্মেলন করা হবে এবার। প্রতি বছর দুই দিন সম্মেলন হলেও এবার এক দিনেই হবে। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।’

তিনি জানিয়েছেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের সমাবেশ হবে। সেখানে সরাসরি অংশ নেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের ২১তম সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২১ ডিসেম্বর। ওই সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনঃনির্বাচিত হন

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer