ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ৯:৩০ এএম

হেফাজত ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জেয়ারত করেছেন সদ্য জামিনে আসা হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

এর আগে সোমবার (০৩ জুন) দুপুরের দিকে তিনি হাটহাজারী মাদ্রাসায় আসেন।

জানা যায়, সোমবার চট্টগ্রাম জেলার ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজীজুল উলূম বাবুনগর মাদ্রাসায় আল্লামা মামুনুল হকসহ অন্যান্য হেফাজত নেতা-কর্মীদের কারামুক্তি উপলক্ষে আমীরে হেফাজত, মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দা. বা. এর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান যোগ দিতে যাওয়ার পথে আল্লামা মামুনুল হক হাটহাজারী মাদ্রাসায় যাত্রা বিরতি করেন।

এ সময় তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জেয়ারত করেন। হাটহাজারী মাদ্রাসার মাওলানা মামুনুল হক আসছেন এমন খবর ছড়িয়ে পড়লে অনেককে ভিড় করতে দেখা যায়।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ১৮ এপ্রিল মোহাম্মদপুরের মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩৭টি মামলা করা হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন। তবে গত ০৩ মে শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্ত হন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer