ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ৪:৪১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পেশাজীবী বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, কুরআন নাযিলের এ মাসে কুরআনের আলোয় আলোকিত সমাজ গড়তে সবাইকে নিরলস প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহর হুকুমাত কায়েমে দ্বীনের দায়ীদের আরো অগ্রনী ভূমিকা পালন করতে হবে। ইসলামী অনুশাসন ছাড়া দুনিয়াবী কোন নীতি বা শাসন মানবতার টেকসই কল্যান দিতে পারে না। কুরআনের সমাজ গঠনের জন্য আমাদের রমজানের শিক্ষা কাজে লাগাতে হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী, টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, বাহারছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা হামিদুল হক জিহাদী।

বাহারছড়া ইউনিয়ন পেশাজীবী বিভাগের ডাঃ আমান উল্লাহর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer