প্রকাশিত: ০৮/০৬/২০১৭ ১০:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫২ পিএম

ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর অবস্থা আগের চেয়ে উন্নতি কিংবা অবনতি কোনোটাই হয়নি। তার অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। মেডিকেল টিমের বরাত দিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী জানিয়েছেন, হুজুর বড় কোনো ঝুঁকির মধ্যে নেই, বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি।

তাই আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ছড়ানো কোনো ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আল্লামা বাবুনগরী।

হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, আমাদের সকলের মুরব্বি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

তিনি আরো বলেন, কিছু মানুষ না জেনে গুজব ছড়াচ্ছে, আর হতে পারে কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে। আমরা দেশ ও দেশের বাহিরে অবস্থানরত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর লাখো-কুটি ভক্তদের বলব; আপনারা গুজবে কান দেবেন না। আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা হুজুরের নেক হায়াতের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer