প্রকাশিত: ২৭/১১/২০১৬ ৭:২৭ এএম

jalal-uddin-al-kadhare20160608144135জমিয়তুল ফালাহ মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ হজরতুল আল্লামা জালালুদ্দীন আলকাদেরী গতকাল শনিবার রাত সোয়া ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস’ায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।
রাতে মরহুমের মৃত্যু সংবাদ চট্টগ্রামে আসার পর সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি সুদীর্ঘকাল জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষের দায়িত্ব যোগ্যতার সাথে পালন করেন।
মরহুমের নামাজে জানাজা আজ রোববার বাদ আসর ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার
বাদে জোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মাঠে ও একইদিন বাদ আসর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
আল্লামা জালালুদ্দীন আলকাদেরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহসীন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনসহ কেবিনেট নেতৃবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদারসহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অপর এক বিবৃতিতে পিএইচিিপ ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান আল্লামা জালালুদ্দীন আলকাদেরীর ইন্তোকালে গভীর শোক প্রকাশ করেন।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...
Single Page Footer