প্রকাশিত: ২৯/০৯/২০২১ ১১:১৭ এএম

দেশের আলেম-ওলামাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, অনেকে বিশেষ কোনো গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার হয়ে অনিরাপত্তায় ভুগছেন। আবার কোথাও অজ্ঞাতপরিচয় কিছু লোক গভীর রাতে ঘর থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে।

আজ (বুধবার) এক বিবৃতিতে এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, ‘সম্প্রতি কিছু আলেমকে বিভিন্নভাবে গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে বা অন্য কোনো স্থান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এমন ঘটনা অনুচিত বলে আমরা মনে করি। কারণ দেশে রয়েছে প্রশাসন, আদালত, কোর্টকাচারী ও বিচার বিভাগ।’

সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্ভট বক্তব্য আসা ইসলামী বক্তা মুফতি ইব্রাহীম গ্রেফতার ও তার বিরুদ্ধে মামলা হওয়ার পরই এমন বক্তব্য এলো হেফাজত আমিরের কাছ থেকে। বিবৃতিতে অবশ্য মুফতি ইব্রাহীমের নাম উল্লেখ করেননি মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি আরও বলেন, কারও বিরূদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই এবং সুষ্ঠু তদন্ত করে তার যথাযোগ্য বিচার করার সুযোগ রয়েছে। তাহলে এভাবে ভিন্ন কায়দায় জনগণের মনে হতাশা ও আতঙ্ক সৃষ্টিকারী পদ্ধতির দিকে যেতে হবে কেন? একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এসব অগণতান্ত্রিক নিয়মকে শক্ত হাতে দমন করা না গেলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জনমনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হতে পারে।

হেফাজতের আমির বলেন, আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি- যেন জনমনে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টিকারী কায়দায় কোনো আলেম বা সুনাগরিককে ধরপাকড় করা না হয়। অভিযুক্ত ব্যক্তিকে, সে যেই হোক না কেন, আইন অনুযায়ী পুলিশ হেফাজতে নিয়ে বিচারাধীন করা হোক।

বিবৃতিতে মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, আমরা বলছি না যে, আলেম ওলামারা সবাই নিষ্পাপ বা সবাই দোষ ও অভিযোগমুক্ত। হতে পারে তাদের মধ্যেও কেউ অপরাধী কিংবা দোষী থাকবেন। কিন্তু আমাদের দাবী হলো, অভিযুক্তদের দেশের সাধারণ নিয়মে বিচারের আওতায় আনলে জনগণ স্বস্তি পাবে। আমরা চাই, গ্রেফতারকৃত আলেম ওলামাদের সুষ্ঠু তদন্ত করে তাদের মুক্তির ব্যবস্থা করা হোক। সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আলেম ওলামারা এদেশের বা সরকারের শত্রু নন। বরং তারা দেশ ও দশের কল্যাণে সর্বদা এগিয়ে থাকেন।
সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...
Single Page Footer