উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৯/২০২২ ৮:৫৯ এএম

ফুটবল খেলার ট্রফি ভাঙার ঘটনায় আলোচিত বান্দরবানের আলীকদ‌ম উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে অর‌বিন্দ বিশ্বাসকে পদায়ন করা হয়েছে। তি‌নি এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৭‌ সে‌প্টেম্বর) চট্টগ্রামের অ‌তি‌রিক্ত বিভাগীয় ক‌মিশনার (সা‌র্বিক) ড. প্রকাশ কা‌ন্তি চৌধুরী স্বাক্ষ‌রিত প্রজ্ঞাপ‌নে বিষয়‌টি জানানো হয়। এর আগে আলীকদ‌মের আলোচিত সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে প্রত্যাহারের পর অর‌বিন্দ বিশ্বাসকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপ‌নে উল্লেখ করা হ‌য়ে‌ছে, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অর‌বিন্দ বিশ্বাসকে বান্দরবা‌নের আলীকদ‌ম উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হি‌সে‌বে পদায়ন করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন ইউএনও মেহরুবা ইসলাম। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনওকে নিয়ে সমালোচনা শুরু হয়। ট্রফি ভাঙার প্রতিবাদে ইউএনওর প্রত্যাহার চেয়ে শনিবার থে‌কে বান্দরবান শহ‌রে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরে ইউএনও মেহরুবা ইসলামকে ঢাকা বিভা‌গে বদ‌লি করা হ‌য়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...