প্রকাশিত: ৩১/০১/২০১৭ ৯:৫৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও আরো একজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাস-আল খাইমাহ হুজাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুহাম্মদ আব্দুর রহিম (৪২) ও মুহাম্মদ আলমগীর (৪৫)। তাদের দুজনেরই বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। আহত মুহাম্মদ আজিমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। আহত ও নিহতদের রাস-আল খাইমাহ সাকারি হাসপাতালে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ ইব্রাহীম জানান, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যতিক খুঁটিতে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি ও হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যান। এ ঘটনায় আহত হন আরো তিনজন। তাদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাসায় ফিরে যান। গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...