ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১০:৩২ এএম

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন প্রবাসী বাংলাদেশি আবুল মনসুর আবদুস সবুর।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

৫০ বছর বয়সী এই বাংলাদেশি আবুধাবিতে ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। সর্বশেষ তিনি ও তার কয়েকজন বন্ধু পাঁচটি টিকিট কিনেছিলেন।

পুরস্কার জেতার পর র‌্যাফল ড্র অনুষ্ঠান থেকে মনসুরকে ফোন করে কর্তৃপক্ষ। বিজয়ী হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। মনসুর বিশ্বাসই করতে পারছিলেন না যে, এত বড় লটারি তিনি জিতেছেন।

পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, এই অর্থ দিয়ে তিনি তার পরিবারকে সহায়তা করবেন। সেই সঙ্গে তার বহু দিনের স্বপ্ন নিজের একটি ব্যবসা শুরু করবেন।

‘আমি এতটাই উচ্ছ্বসিত যে, আমি কী বলবো সেই ভাষা হারিয়ে ফেলেছি,’ যোগ করেন মনসুর

পাঠকের মতামত

মালয়েশিয়ায় পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, আলোচনায় রোহিঙ্গা ইস্যু

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ...

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির–সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের ...

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপ শুরু করেছে মালয়েশিয়া

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপ শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ...