উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/১০/২০২৩ ৬:৩৬ পিএম

উচ্চ কোলেস্টেরল হৃৎপিণ্ডের জন্য সবচেয়ে বড় সমস্যা। এটি হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণ হতে পারে। খারাপ খাদ্যাভাস ও বসে থাকা জীবনযাপনই এর প্রধান কারণ। সূত্র: প্রেসওয়্যার ১৮

কোলেস্টেরল হলো একটি চটচটে, মোমের মতো পদার্থ যা রক্তনালিতে জমা হয় ও সেখানে প্লাক তৈরি করতে পারে। শরীরে ভালো ও খারাপ দুই ধরনেরই কোলেস্টেরল থাকে। শরীরের সুস্থতার জন্য যেমন ভালো কোলেস্টেরল প্রয়োজন, তেমনই খারাপ কোলেস্টেরল স্বাস্থ্যের জন্য বিপজ্জনক ও মারাত্মক হতে পারে। অনিয়ন্ত্রিত উপায়ে কোলেস্টেরল বৃদ্ধিকে ডাক্তারি ভাষায় বলা হয় এথেরোস্ক্লেরোসিস। যা হৃদরোগ, স্নায়ুর সমস্যা, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ বাড়ায়।

কীভাবে কোলেস্টেরল কমাবেন?

অনেকে কোলেস্টেরল কমাতে স্ট্যাটিন বা রক্ত পাতলা করার ওষুধ খান। তবে দীর্ঘদিন ধরে এই ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে। তাই এই ওষুধগুলো এড়িয়ে স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও ব্যায়াম করা জরুরি। কোলেস্টেরল কমানোর কিছু ঘরোয়া ও প্রাকৃতিক প্রতিকার থাকলেও তার মধ্যে একটি সহজলভ্য উপাদান হলো আমলা। চলুন জেনে নেওয়া যাক আমলা কীভাবে খারাপ কোলেস্টেরল কমাতে পারে।

আমলার পুষ্টিগুণ ও গুণাবলী : আমলার সবচেয়ে বড় শক্তি হলো এতে উপস্থিত ভিটামিন সি। এছাড়া এই টক ফল অ্যান্টি অক্সিডেন্ট ও খনিজের ভাণ্ডার। ধারণা করা হয়, ১০০ গ্রাম আমলায় ২০টি কমলালেবুর মতো ভিটামিন সি থাকে। এটি আয়ুর্বেদে হাজার বছর ধরে বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে চিনির পরিমাণ খুবই কম ও ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ।
আমলকি কোলেস্টেরল কমায়

বিএমসি’তে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, একদল রোগীকে ১২ সপ্তাহের জন্য দিনে দু’বার ৫০০ মিলিগ্রাম আমলকির রস ও কিছু ক্যাপসুল দেওয়া হয়েছিল।

এরপর গবেষকরা পরীক্ষা করে দেখেন তাদের রক্তে জমে থাকা খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমে গিয়েছিল। কোলেস্টেরল কমাতে আমলকির রস কীভাবে খাবেন?
গবেষকরা রোগীদের প্রতিদিন প্রায় এক কাপ আমলকির রস পান করতে দেন। তবে আমলকি কাঁচাও খেতে পারেন। আমলকির রস খুব টক, তাই এর স্বাদ বাড়াতে আপনি এর সঙ্গে কিছু মধু ও কালো লবণ মেশাতে পারেন।

আমলকির অন্যান্য উপকারিতা: কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি আমলকি ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজমশক্তির উন্নতি, দৃষ্টিশক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালীকরণ, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও সাহায্য করে।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...
Single Page Footer