প্রকাশিত: ০৩/১০/২০১৮ ১০:৫৯ পিএম
ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক, উখিয়া নিউজ :

ফাইল ছবি

দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে বরাবরের মতোই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে এনে যথারীতি শেষ বলে হেরে গিয়েছিল বাংলাদেশ।

সপ্তাহ না ঘুরতেই আবারও মুখোমুখি হচ্ছে দুই দেশের যুবারা। এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

এবারের আসরে ‘এ’ গ্রুপে ছিল ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপের তিন ম্যাচের জয়ের স্বাদ পায় এশিয়ার শক্তিধর ক্রিকেট খেলুড়ে দলটি। নেপালকে ১৭১ , সংযুক্ত আরব আমিরাতকে ২২৭ ও আফগানিস্তানকে ৫১ রানের ব্যবধানে হারিয়ে ৩ জয়ের ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালের টিকিট পায় ভারত।

ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হলেও ‘বি’ গ্রুপের রানার্স-আপ হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হার দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করে বাংলাদেশের যুবারা।

এরপর পাকিস্তানকে ৩ উইকেটে ও হংকংকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠার লড়াইয়ে টিকে থাকে স্বাগতিকরা। তবে গ্রুপের অন্য ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ২৩ রানে জিতে যাওয়ায় বাংলাদেশ সেমির টিকিট পেয়ে যায়।
গ্রুপ পর্বের স্মৃতি ভুলে গিয়ে সেমিফাইনালে নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে উঠতে বদ্ধপরিকর বাংলাদেশ। সেটি হলে ৭ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বয়সভিত্তিক ক্রিকেট হলেও এই ম্যাচ যে উত্তেজনা ছড়াবে তাতে কোনো সন্দেহ নেই।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer