প্রকাশিত: ১৬/০৮/২০১৬ ৭:৩৫ পিএম

khulna-arrest_124147 [Max Width 320 Max Height 240]খুলনা মেট্রোপলিটন পুলিশের নিরালা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক সোহেল রানাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। তার বিরুদ্ধে এক ব্যক্তিকে ধরে নিয়ে তার সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে তা প্রকাশ করে দেয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনা সদর থানায় সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। পুলিশ জানায়, আগের রাতে সদর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। সোহেল রানা ছাড়া গ্রেপ্তার করা অন্যরা হলেন নগরীর সোনাডাঙ্গা স্বপ্না আক্তার ওরফে রুনা, নিরালা আবাসিক এলাকার সীমা, একই এলাকার রাজু শেখ ও সদর থানা সংলগ্ন গুলশান হোটেলের গ্রাহক আব্দুল হামিদ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আটক পাঁচ জন গত রোববার দুপুরে রমজান আলী নামে একজনকে ডেকে নিয়ে নগরীর নিরালা আবাসিক এলাকার একটি বাড়িতে যায়। পরে একটি কক্ষে একজন নারীকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। কিছুক্ষণ পর এসআই সোহেল রানাসহ কয়েকজন ঘরে ঢুকে ওই ব্যক্তিকে মারধর করে। এক পর্যায়ে ওই নারীর সঙ্গে রমজান আলীর আপত্তিকর ছবি ধারণ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সোহেল রানা। না দিলে রেকর্ড করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন।

পুলিশ জানায়, এই অবস্থায় রমজান আলী বিকাশের মাধ্যমে ৫০ হাজার এনে এসআই সোহেল রানার হাতে তুলে দেন। তিনি আরও ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়ার পর রমজান আলীকে ছেড়ে দেয়া হয়। এরপর রমজান বাদী হয়ে সোহেল রানাসহ ছয় জনকে আসামি করে খুলনা সদর থানায় মামলা করেন।

রফিকুল ইসলাম নামে আরও একজন একই কায়দায় তাকে ফাঁসিয়ে টাকা আদায়ের অভিযোগে এসআই সোহেল রানাসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন।

বিডি২৪লাইভ

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer