প্রকাশিত: ২৯/০৬/২০১৭ ৪:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৬ পিএম

নিউজ ডেস্ক::
সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফুর রহমান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা পারভীনকে অনৈতিক কার্যকলাপের সময় জনতা হাতেনাতে আটক করেছে।

বৃহস্পিতবার ভোর রাতে একটি ঘরে আপত্তিকর অবস্থায় এলাকার জনগণ তাদের আটক করে ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলামের হাতে তুলে দেন। পরে চেয়ারম্যান তাদের পুলিশে সোপর্দ করেন।

জানা গেছে, গত ইউপি নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণাকালে শুখানপুকুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফুর রহমান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা পারভীনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নির্বাচনে দুজনই জয়ী হওয়ার পর তাদের প্রেম আরও গভীর হয়। ইউপি সদস্য আলতাফুর রহমান প্রায়ই রিনার বাসায় যাতায়াত করতেন।

বুধবার রাতে আলতাফুর রিনার বাসায় গেলে আজ ভোরে এলাকার জনগণ তাদের আটক করে ঘরে বন্ধ করে রাখে। পরে ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলামের হাতে আলতাফুর ও রিনাকে তুলে দেয়।

ইউপি চেয়ারম্যান আনিসুর ইসলাম বলেন, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে জনগণের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তাই বিষয়টি মীমাংসার জন্য আমি তাদের পুলিশের হাতে তুলে দেই। ওই দুই ইউপি সদস্য এখন থানায়। আমি তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, তাদের দুজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer