এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭/১০/২০২৬ ১:১৯ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আদেশ জারি করেছেন। এদিকে আদালতের নির্দেশ অমান্য করে বিবাদীয় জমিতে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। এতে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ‘এস আর’ মামলা নং-৬৫৩/২০২৬-এর প্রেক্ষিতে স্মারক নং-১১৪৪/২০২৬/এডিএম, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী ১৪৪ ধারায় নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, প্রথম পক্ষ মোহাম্মদ নুরুল আবসার  রাশেদ মালিকানা ও দখল সংক্রান্ত বিরোধের অভিযোগ এনে দ্বিতীয় পক্ষ রোস্তম আলী ও সাদ্দাম হোসেন (প্রকাশ শাহাদাত)-এর বিরুদ্ধে আদালতে আবেদন করেন। আদালত উভয় পক্ষকে বিবাদীয় জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন এবং কোনো পক্ষ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কোনো কার্যক্রমে জড়িত না হয়, সে বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে দ্বিতীয় পক্ষকে মালিকানার প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৮ অক্টোবর ২০২৬ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তফসিল অনুযায়ী, রাজাপালং মৌজার আরএস ও বিএস রেকর্ডভুক্ত প্রায় ১০ শতক জমি নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে।

প্রথম পক্ষের অভিযোগ, আদালতের ১৪৪ ধারার আদেশ কার্যকর থাকা সত্ত্বেও দ্বিতীয় পক্ষ বিবাদীয় জমিতে স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছে। এতে আদালতের নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তাদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

তবে এ বিষয়ে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও দ্বিতীয় পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...