প্রকাশিত: ০৯/০৭/২০২২ ৯:৪৯ এএম

আজ মুজদালিফা থেকে মিনায় ফিরবেন লাখ লাখ হাজি। শেষ করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেবেন পশু কোরবানি।

শুক্রবার (৮ জুলাই) আরাফাতের ময়দানে একযোগে জুমা এবং আসরের নামাজ আদায় করেন কমপক্ষে ১০ লাখ মুসল্লি। খুতবায় পাপ মোচন এবং বিশ্ব শান্তি কামনা করেন সৌদি আরবের সাবেক বিচারমন্ত্রী শায়খ ড. মুহম্মদ বিন আব্দুল করিম আল ইসা। বাংলাসহ ১৪ ভাষায় সম্প্রচারিত হয় সেই খুতবা।

আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের পর হাজিরা রওয়ানা হন মুজদালিফায়। সেখানে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করেন। রাতে অবস্থান করে শয়তানকে মারার জন্য হাজিরা সংগ্রহ করেন পাথর। ভোরে মিনায় ফিরে আল-জামারায় শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছুড়বেন।

পশু কোরবানির পর মাথা মুণ্ডন করে ইহরামের কাপড় ছাড়বেন হাজিরা। পরে মক্কায় ফিরে তাওয়াফ করবেন পবিত্র কাবা শরিফ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...