ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০১/২০২৫ ৪:১০ পিএম

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান করবেন তিনি।

সিলেটের এমসি কলেজ মাঠে তিনদিনব্যাপী এ মাহফিল চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টায় মাহফিল শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। আগামী শুক্রবার সকাল ১০টায় তাফসির মাহফিলের মাঠে নারীদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন তিনি। এ মাহফিলে এবার ৫ লক্ষাধিক লোক সমাগমের আয়োজন করা হয়েছে। চলছে ব্যাপক প্রচারণা।

মিজানুর রহমান আজহারী ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আনজুমানে খেদমতে কুরআনের সহ-সভাপতি মাওলানা আবদুল হাই হারুন বলেন, ‘এ মাহফিলের মাধ্যমে দীর্ঘ এক যুগ পরে সিলেটের ইসলামপ্রিয় মানুষ মুক্ত পরিবেশে কুরআনের তাফসির মাহফিলে শরিক হতে পারবেন। আমাদের ধারণা মাহফিলে ৫ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবেন।’

মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, সিলেটের মানুষ এ মাহফিলের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে। তিনি সিলেটবাসীকে মাহফিল সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান।

এরআগে আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন গত শুক্রবার রাতে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকা। মাহফিল প্রাঙ্গনে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় উক্ত মাহফিলে বক্তব্য দেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও।

যশোরের আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় যান জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। তার আসার খবরে মানুষের ঢল নেমেছে। মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন তিনি।

আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মাহফিলের আয়োজন করছে

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer