প্রকাশিত: ০৫/১০/২০১৬ ৭:০৩ এএম

1475593028নিউজ ডেস্ক: বাংলাদেশে পরবর্তী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দরের অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র। নির্বাচনে সব দলকে সমান সুযোগ দিতে হবে। রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বাচ্ছন্দ বোধ করতে পারে এমন পরিবেশ করতে হবে। বাংলাদেশের জনগণও যাতে সত্যিকার অর্থে পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে। সে ব্যবস্থা করতে হবে।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ডেপুটি এসিস্টেন্ট সেক্রেটারি বরার্ট বারশিনস্কি মঙ্গলবার ঢাকায় কয়েকজন সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। গত ২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপ উপলক্ষ্যে চারদিনের জন্য তিনি ঢাকা সফর করছেন।

রবার্ট বারশিনস্কি সাংবাদিকদের বলেন, সকল দল ও মহলের মত শান্তিপূর্ণভাবে প্রকাশের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আবশ্যক। এজন্যই সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ দরকার। যুক্তরাষ্ট্রের মত বাংলাদেশও গণতন্ত্র ও সহিষ্ণুতার নীতিকে শ্রদ্ধা করে।

সন্ত্রাসবাদ দমন প্রসঙ্গে মার্কিন এই কর্মকর্তা বলেন, জঙ্গি হামলা বা সন্ত্রাসী কর্মকান্ডে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে তথ্র উপাত্ত সংগ্রহ করা খুবই জরুরি। এজন্য সন্ত্রাসীদের গ্রেফতার বা আটক করে রাখাই শ্রেয়। তাদের কাছ থেকে সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য জানা সম্ভব হবে। সন্ত্রাস দমনের ক্ষেত্রে জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা জরুরি। সন্ত্রাস দমন কার্যক্রমে এক দেশ অন্য দেশ থেকে অভিজ্ঞতা নিতে পারে। কারণ আজ পুরো পৃথিবীই সন্ত্রাসবাদের নির্মম শিকার। এজন্যই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বিভিন্ন পর্যায়ে সংলাপ করে যাচ্ছে। ইত্তেফাক

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer