উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজছে বিজিবি
কক্সবাজারের উখিয়ায় কাঁকরা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে ...

মঙ্গলবার থেকে রাজধানী ঢাকার রেঁস্তোরাগুলো ইফতারি প্রস্তুত এবং বিক্রি করতে পারবে। তবে কেউ ফুটপাতে কোন ধরনের ইফতারির পশরা বসিয়ে প্রদর্শণ ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ আদেশ শুধু মহানগরী ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: নগরবাসী এসব প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট-রেঁস্তোরা থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট-রেঁস্তোরায় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না।
করোনাভাইরাস পরিস্থিতিতে ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
করোনাভাইরাস সংকট মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাঠকের মতামত