ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ১০:০১ এএম

ঈদুল ফিতরের তৃতীয় দিনে আকাশপথে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রীচাপ আছেন পর্যটন নগরী কক্সবাজারেও। আগাম যারা টিকিট কেটেছিলেন তারাই আজ দিনভর যাতায়াত করছেন।

বুধবার বিকেলে এয়ারলাইন্স সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এবার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি মিলেছে। আগামী সপ্তাহে অফিসগুলো খুলবে। লম্বা ছুটি পেয়ে গ্রামে যাওয়া অনেকে আজ ফিরে আসছেন ঢাকায়। আবার কেউ কেউ ঢাকায় ফিরে ঘুরতে যাচ্ছেন কক্সবাজারে।

দেশের অন্য জেলাগুলো থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট না থাকায় কেউ কেউ প্রথমে ঢাকা এসে পরে ফ্লাইট বদলে কক্সবাজার যাচ্ছেন। সবমিলে আজ আকাশপথে ঢাকায় ফেরার চাপ আছে। উত্তরের জেলা সৈয়দপুর ও রাজশাহী থেকে বিমানে ঢাকায় ফেরার বেশি তাড়া লক্ষ্য করা গেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, আমাদের কক্সবাজার ‍রুটে আজ বাড়তি ফ্লাইট নেই। এরপরও যাত্রী চাপ রয়েছে। তবে ঢাকায় ফেরার যাত্রীর চাপ রয়েছে।

ঈদ পরবর্তী সময়ে এবার কক্সাবাজার রুটেও বাড়তি ফ্লাইট চালাচ্ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পাঠকের মতামত

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer