ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ১২:৫৮ এএম , আপডেট: ২৬/০৬/২০২৬ ৮:২৩ এএম

ইমরান আল মাহমুদ •

দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি স্পেশাল কেয়ারের প্রতিষ্ঠাতা ও পরিচালক জয় বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইংলিশ কেয়ারের পরিচালক নিখিল বড়ুয়া, ইকোনমিক্স কেয়ারের পরিচালক মো. মকছুদুর রহমান অভি, কমার্স পয়েন্টের সালাহউদ্দিন, ইয়াছিন, গণমাধ্যমকর্মী ইমরান আল মাহমুদ ও তাওহীদুল ইসলাম রাপী।
বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবে। তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যাচভিত্তিক বক্তব্যে বিদায়ী অনুভূতি প্রকাশ করা হয়। এ সময় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত মডেল টেস্টে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীকে একটি ডেস্কটপ কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম উপহার দেওয়া হয়।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer