প্রকাশিত: ০৬/০৭/২০১৬ ১:৪০ পিএম

site6ডেস্ক রিপোর্ট :: গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের (আইএস) দেয়া একটি ভিডিও ফুটেজ আপলোড করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এই ভিডিও ফুটেজে তিন জন যুবক নিজেদেরকে বাংলাদেশি পরিচয় দিয়ে এই হামলার পেছনে আইএসের সহযোগিতা ও প্রত্যক্ষ মদত রয়েছে বলে ঘোষণা দিয়েছে। এছাড়া গুলশানের হামলাকারীদের প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশে আরও হামলার হুমকি দিয়েছে আইএস সদস্যরা।

মঙ্গলবার এক ভিডিওবার্তায় এ হুমকি দিয়েছে সিরিয়ার আর-রাকায় অবস্থানরত তিনজন বাংলাদেশি আইএস সদস্য। সাইট ইনটেলিজেন্ট গ্রুপের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়েছে।

তাদের ভিডিও ফুটেজে বাংলাদেশি দাবি করা যে তিন জন যুবককে দেখা যাচ্ছে তাদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেম তাহমিদুর রহমান। তার বাবা সাবেক নির্বাচন কমিশনার সফিউর রহমান।

তিনি ২০০১-২০০৬ সালে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি মারা গেছেন। তাহমিদুর রহমান কবে বাড়ি থেকে পালিয়েছে এ বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

তবে সাইট ইন্টেলিজেন্সে যে ভিডিও ফুটেজটি আপলোড করা হয়েছে সেটি সিরিয়া থেকে দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১ জুলাই) রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। পরে কমান্ডো অভিযানে ৬  জঙ্গি নিহত হয় বলে শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে। এছাড়া ১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও ১ জন ভারতের নাগরিক। বাকি ৩ জন বাংলাদেশি, যাদের মধ্যে ১ জনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল। নিহত ৭ জাপানির মধ্যে ৬ জনই মেট্রোরেল প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।

তবে আইএস ওই হামলার দায়ী স্বীকার করেছে বলে হামলার রাতেই খবর দেয় সাইট ইনটেলিজেন্স গ্রুপ। নিহত কয়েকজনের ছবি এবং পরে হামলাকারী হিসেবে পাঁচজনের ছবিও তারা প্রকাশ করে।
অবশ্য বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, গুলশানের পেছনে রয়েছে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জেএমবি।
ওই হামলার পর শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের উপর আস্থা রাখুন। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...