উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৯/২০২২ ৯:৪৪ এএম

অসামাজিক কার্যকলাপের অভিযোগে বগুড়া শহরের হোটেল পট্টি এলাকায় তিন আবাসিক হোটেল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেগুলো হলো শহরের গালাপট্টি এলাকার আমির গেস্ট হাউজ ও টুইন ব্রাদার্স এবং তিনমাথা এলাকার হোটেল অবকাশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। পরে প্রথমে তিনমাথার হোটেল অবকাশ এবং পরবর্তীতে আমির গেস্ট হাউজ ও টুইন ব্রাদার্সে অভিযান পরিচালনা করা হয়। অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হওয়ায় সেগুলো সিলগালা করা হয়।

তিনি বলেন, এছাড়া আমির গেস্ট হাউজে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে তিন নারী এবং দুই পুরুষকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...