প্রকাশিত: ০১/১০/২০১৬ ৭:১৮ এএম
1475247529শেষপর্যন্ত সব সংশয় কাটিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার রাত ৮টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় দলটি। দলে আছেন ১৬ ক্রিকেটার। আর বাকিরা হলেন কোচিং স্টাফ, ইসিবি কর্মকর্তা ও নিরাপত্তা প্রতিনিধি।
তবে অধিনায়ক ইয়ন মরগ্যান এবং ওপেনার আলেক্স হেলস নিরাপত্তার কারণে আসছেন না। ফলে বাংলাদেশ সফরে ইংল্যান্ড ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। আর টেস্ট দলের অধিনায়ক হিসেবে যথারীতি থাকছেন অ্যালিস্টার কুক। এদিকে চোটের কারণে জেমস অ্যান্ডারসন ও মার্ক উডও আসছেন না।
৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে ম্যাচটি ১২ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট, আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer