ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ৭:৫৬ এএম

চট্টগ্রাম নগরের বায়েজিদে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় মুনতাহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টেক্সটাইল গেট গ্রীন ভিউ আবাসিক এলাকা আলামিন মসজিদের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে।

শিশু মুনতাহা ফেনী জেলার আসাদুজ্জামান আসাদের মেয়ে। চট্টগ্রাম নগরের একটি বায়িং হাউসে চাকরির সুবাদে টেক্সটাইল গেটের গ্রীণ ভিউ আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন আসাদ।

মুনতাহার চাচা এমরানুল আনোয়ার রোমান সিভয়েসকে বলেন, গতকাল রাতে মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে মুনতাহা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান সিভয়েসকে বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার মামলা দায়ের করলে অভিযুক্ত রিকশাচালককে গ্রেপ্তার করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...