প্রকাশিত: ২১/০৩/২০২০ ৯:৫১ পিএম , আপডেট: ২১/০৩/২০২০ ৯:৫৮ পিএম

মালয়েশিয়ায় করোনা ভাইরাস আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। শনিবার (২১ মার্চ) দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩ জনে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪ জন।

সরকারের আহবানে সাড়া দিয়ে দেশের সাধারন জনগণ কোয়ারেন্টিনে বাস করছেন। লকডাউনের ৪র্থ দিন চলছে। রাস্তা ঘাটে নেই কোনো জনসমাগম। সর্বত্র বিরাজ করছে সুনসান নিরবতা।

দিনরাত মালয়েশিয়ার পুলিশ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। আবার প্রয়োজনে আটক ও জরিমানাও করছে অনেককে। পরিস্থিতি বিবেচনায় পুলিশকে সহযোগিতা করতে রবিবার (২২ মার্চ) থেকে মাঠে নামবে সেনাবাহিনী।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৪৮ জন গত মাসে কুয়ালালামপুরে একটি মসজিদে তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন। ওই ধর্মীয় আয়োজনে ১৬ হাজারের মতো মানুষ অংশগ্রহণ করেছিলেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট আক্রান্তদের মধ্যে ৬৭০ জন মালয়েশিয়ার ওই তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্ট।

এ দিকে দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় বসবাসরত দুই হাজার রোহিঙ্গাকে পরীক্ষার জন্য খুঁজছে দেশটির প্রশাসন। কর্মকর্তারা জানিয়েছেন, কুয়ালালামপুরে এক তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন এসব রোহিঙ্গারা।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...