প্রকাশিত: ১০/০২/২০২০ ৮:৩৬ পিএম

প্রেস বিজ্ঞপ্তি ::
খেলাধুলার মাধ্যমেই দেশপ্রেম তথা জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। তাই মাদকমুক্ত সমাজ গঠন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি শারীরিক মানসিক বিকাশে উখিয়া কলেজে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সপ্তাহ শুরু হয়েছে।

১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় দক্ষিণ উখিয়া কলেজে ক্রীড়াসপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার দাশ একথা বলেন।

উদ্বোধকের বক্তব্যে উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজলুল করিম বলেন “সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই”। তাই প্রতিবছর এ ধরণের আয়োজন করার আহবান জানিয়ে বেলুন উড়িয়ে ক্রীড়া সপ্তাহ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে পবিত্র গ্রন্থ থেকে কোরআন, ত্রিপিটক, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

কলেজের সকল শিক্ষার্থীদের ৪ভাগে ভাগ করা হয়। তৎমধ্যে “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিম উদ্দিন, মহাকবি আলাউল” এর নামে ছাত্র-ছাত্রীরা দৌঁড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, ম্যারাথন দৌঁড়, হাড়ি ভাঙ্গা, আলু চামচ, কাবাড়ি, চেয়ার ছন্দ, লাঠি দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপসহ মোট ১৮টি ইভেন্টের আয়োজন করা হয় বলে জানিয়েছে ক্রীড়া উদযাপন কমিটির সদস্য প্রভাষক জালাল আহমদ।

উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান শাহ আলম, সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, শিক্ষক পরিষদের সেক্রেটারী সৈয়দ আকবর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ফরিদুল আলম চৌধুরী, প্রভাষক নবী হোছাইন, জীব বিজ্ঞানের প্রভাষক ড. গিয়াস উদ্দিন প্রমুখ।

আইসিটি’র প্রদর্শক প্লাবন বড়ুয়া’র সঞ্চালনায় খেলা পরিচালনা করেন প্রশিক্ষক শাহ আলম কাজল, হিসাবরক্ষক জিয়াউল হক। সার্বিক ব্যবস্থাপনায় অর্থনীতির প্রভাষক জালাল আহমদ, শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ ইকবাল। ফলাফল প্রস্তুত ও বিচারকের দায়িত্ব পালন করেন, আইসিটির প্রভাষক আমানত উল্লাহ, জয়ন্তী রানী মজুমদার, জেসরাত পারভীন, নাসরিন জাহান মিলি, ফজিলা হাসান।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...