প্রকাশিত: ১১/০৭/২০১৮ ১০:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫২ এএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফে ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবা সহ ২ মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক কারবারীদের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত (১০ জুলাই) ৮টার সময় টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সের সামনে থেকে ২ মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ধৃতরা হচ্ছে, টেকনাফের শাহপরীরদ্বীপ ক্যাম্প পাড়ার মো. ইসমাঈলের ছেলে সৈয়দ উল্লাহ ভুট্টো (২০) ও টেকনাফ সদর ইউনিয়নের হাবির পাড়া এলাকার মৃত মো. তৈয়বের পুত্র মো. ইউসুফ (১৮)। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাসির উদ্দিন জানান, ক্রেতা সেজে এ অভিযান চালানো হয়। মাদক কারবারীরা ঝুঝতে পেরে তাকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer