ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০১/২০২৫ ৫:১৭ পিএম

আগামী ৭ দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনায় সংস্কার করতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করে উদাহরণ তৈরি করে যাচ্ছি। পরবর্তী সরকার এসব পদদলিত করবে কি-না সেটা তাদেন ব্যাপার। আমরা আশা করি বিগত আওয়ামী লীগের মতো গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সরকার সংস্কারগুলোকে অস্বীকার করবে না৷

তিনি আরও বলেন, সাইবার আইনের স্পিচ অফেন্স সংক্রান্ত ১১৩টি মামলা পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয়। আগামী দুই সপ্তাহের মধ্যে অবশিষ্ট মামলা প্রত্যাহার করা হবে।

ড. আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগে চরম অস্বচ্ছতার জন্য ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে স্বৈরাচার আমলে৷ উচ্চ আদালতে বিচারক নিয়োগে একটি কাউন্সিল করার প্রস্তাব আছে নতুন অধ্যাদেশে। প্রধান বিচারপতি, আপিল বিভাগের কয়েকজন বিচারপতিসহ ৬ সদস্যের সমন্বয়ে এ কাউন্সিল গঠিত হবে। যার নাম হবে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। কোনো বিচারক উচ্চ আদালতে বিচারক হতে এখানে আবেদন করতে পারবেন৷

তিনি বলেন, ৩৬ ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করে। এটা ম্যানুয়াল থাকায় দিনের পর দিন মানুষের ভোগান্তি হত। এখন এটা অনলাইন করা হয়েছে। ফলে এখন দুই একদিনের মধ্যেই হবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...