প্রকাশিত: ১৯/১০/২০১৯ ২:২৪ পিএম

টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী পুরুষকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার ৬টায় সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে এদের আটক করা হয়েছে। আটক কৃতদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ সাগর পথে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে দুই জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৬ রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। পরে বিষয়টি টেকনাফ মডেল থানাকে অবহিত করলে এস আই জামসেদ সহ এক দল পুলিশ ঘটনা স্থলে পৌছে উদ্ধার কৃতদের টেকনাফ থানায় নিয়ে আসে। উদ্ধারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাসে রোহিঙ্গা হাসেম ও লেঙ্গুর এলাকার বাসিন্দা সোনামিয়ার নেতৃত্বে মালয়েশিয়া যাওয়ার লক্ষ্যে ট্রলারের উঠার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানিয়েছে সূত্রটি। উদ্ধার কৃতরা হলেন- বালুখালী ক্যাম্পের ৩ জন, কুতুপালং ক্যাম্পের ২ জন ও উনচিপ্রাং ক্যাম্পের ১জন বলে জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উক্ত পুলিশ কর্মকর্তাতা বলেন, উদ্ধারকৃতদের পরিবার ও ক্যাম্প মাঝিদের সংবাদ দেয়া হয়েছে। তারা উপস্থিত হলে যাচাই বাচাই করে তাদের পরিবারে কাছে ফিরিয়ে দেয়া হবে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer