উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/০৯/২০২৩ ৯:৫৬ এএম

মোঃ শহিদ, উখিয়া।

উখিয়া উপজেলার আওতাধীন উখিয়া কলেজ ছাত্রলীগের ২০১৭ সালের ৩১ জুলাই ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয় কমিটির মেয়াদ ৬ বছর পার হলে ও কমিটি পূর্নাঙ্গ হয়নি।

জানাযায়, ২০১৭ সালের উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান ও সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিথুন, ৪ সদস্য বিশিষ্ট কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়।

উক্ত কমিটিতে সভাপতি সাইদুল আমিন টিপু, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর, সহ সভাপতি ইয়াসিন ইরফান,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসহাক।
এই ৪ সদস্য বিশিষ্ট কমিটি ৬ বছর পার হলেও এখনো পুর্নাঙ্গ কমিটি করতে পারে নি তারা।

বর্তমানে উখিয়া কলেজ সভাপতি সাধারণ সম্পাদক দুইজনে উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম- আহ্বায়ক।

৬ বছর পার হলে ও কেন কমিটি পূর্নাঙ্গ হয়নি বা কেন কমিটি বিলুপ্ত হয়নি তাই নিয়ে মনে হতাশ নিয়ে ঘুরতেছে পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতারা।ইতিমধ্যে অনেকই পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা কলেজের সভাপতি সাধারণ সম্পাদকের নাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঘোষণা দিয়েছে।

এই ব্যপারে জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন বলেন, উখিয়া কলেজ কমিটি আগে উখিয়া উপজেলার অধিনে ছিলো এখন জেলার অধিনে হয়েছে তবে অনেকগুলো সিভি জমা পড়ছে এই গুলো যাচাই বাঁচাই করে কমিটি দ্রুত দিয়ে দেব।

এই ব্যপারে জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, করোনাকালীন সময়ে কলেজ বন্ধ ছিলো তখন কলেজের রাজনীতিটা অনেক জিমিয়ে গিয়েছিলো এখন আবার চাঙ্গা হয়ে ওঠেছে জাতীয় নির্বাচনের আগে কমিটি করে ফেলবো।

কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...