ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৮/২০২৩ ১০:২৩ পিএম , আপডেট: ০১/০৮/২০২৩ ১০:৩১ পিএম

দেশে মাদকের ভয়াবহ বিস্তার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। মাদক যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে মন্তব্য করে এ ব্যাপারে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন উচ্চ আদালত। একটি মাদক মামলার শুনানিকালে হাইকোর্ট বেঞ্চ বলেছেন, প্রয়োজনে সারাদেশ থেকে চিহ্নিত করে ৫০০ লোককে সরিয়ে দিন, দেখবেন মাদক নির্মূল হয়ে গেছে।

মঙ্গলবার (০১ আগস্ট) একটি মাদক মামলার আসামির জামিন আবেদন শুনানির সময় এমন মন্তব্য করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এদিন দুপুরের দিকে একজন আইনজীবী মাদক (২০ কেজি গাঁজা) উদ্ধারের বিষয়ে একটি আবেদনের শুনানির জন্য যান। আদালত বলেন, বিশ কেজি গাঁজা অনেক বেশি। এতো পরিমাণ মাদক কারবারিকে জামিন দেব না।

তখন ওই আইনজীবী আদালতকে বলেন, মাই লর্ড! মাদক কারবার নিয়ন্ত্রণে বড় বড় গডফাদার আছে। তারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থাকে। তাদেরকে ধরা যায় না।

এসময় আদালত বলেন, সারাদেশ থেকে চিহ্নিত করে ৫০০ লোককে সরিয়ে দিন, দেখবেন মাদক নির্মূল হয়ে গেছে।

ddd

এই আইনজীবীর উদ্দেশে আদালত আরও বলেন, অল্প কিছু টাকা ফি’র জন্য মাদক মামলায় উকালতি করবেন না। মাদকের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। পরে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।

প্রসঙ্গত, বর্তমানে বিশ্বব্যাপী মাদক একটি ভয়াবহ সামাজিক সমস্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে মুক্ত নয়। দেশে মোট জনসংখ্যার মধ্যে মাদকসেবীর সংখ্যা ৭০ লাখেরও বেশি। যা রীতিমত ভীতির সঞ্চার করে। মাদকসেবীর দেহমন, চেতনা, মনন, প্রেষণা, আবেগ, অনুভূতি সবকিছুই মাদকের নিয়ন্ত্রণে চলে যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য মাদক নির্মূলে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করলেও তা নিয়ন্ত্রণে আসছে না। দিন মাদকসেবীর সংখ্যা শুধু বাড়ছেই। এই অবস্থায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer