জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

শফিক আজাদ,কুতুপালং ক্যাম্প থেকে:
আজ ২৫ আগস্ট সংকটের দুই বছর পূর্তি ও ৫ দফা দাবিতে মহাসমাবেশ করেছে রোহিঙ্গারা। নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণাও দেয় নেতারা।
রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে নয়টা থেকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প এক্স:-৪ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, আরাকান রোহিঙ্গা সোসাইটির চেয়ারম্যান মাস্টার মুহিব উল্লাহ, আব্দুর রহিম, মোহাম্মদ ইলিয়াছসহ অন্যান্য নেতারা।
বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গাদের পদচারণায় কানা কানায় পরিপুর্ণ হয় সমাবেশ স্থল।
উল্লেখ্য যে, রোববার (২৫ আগস্ট) রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্ণ হয়েছে। ২০১৭ সালের এ দিনে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে মিয়ানমারের রাখাইন রাজ্য। এরপর থেকে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ।
পাঠকের মতামত